NNTV
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪০ বছর পর আবারও একসাথে অমিতাভ-কমল

তিন দশকেরও বেশি সময় কেটে গেছে। এই সময়ে নানা উপলক্ষে হয়তো তাদের দেখা হয়েছে, তবে চলচ্চিত্রের শুটিং সেটে দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হলেন দুজন।

এনডিটিভি বলেছে, বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন আর দক্ষিণী তারকা কমল হাসানের সম্প্রতি সাক্ষাৎ ঘটে ‘কল্কি ২’ সিনেমার শুটিং সেটে। আর সেই সাক্ষাতের দুইটি ছবি নিজের ব্লগ সাইটে পোস্ট করেছেন ‘বিগ বি’ আর কিছুক্ষণের মধেই দুই তারকার ভক্তদের মধ্যে তৈরি হয় আলোড়ন।

হায়দ্রাবাদে ‘কল্কি ২৮২৯ এডি’র সিক্যুয়াল ‘কল্কি ২’র এর শুটিং করছেন এই তারকা। ব্লগে অমিতাভ শুটিং এবং সেখানে জড়ো হওয়া জনতার কয়েকটি ছবিও দিয়েছেন।

অভিনেতা কমল হাসানের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে লিখেছেন- অসাধারণ কমল হাসানের সঙ্গে দেখা হল…বুড়ো বয়সে আবার আমরা একসাথে কাজ করব…‘গ্রেফতার’র পর। দুটি ছবির একটিতে দুই তারকাকে হাসিমুখে কথা বলতে দেখা গেছে। অন্য ছবিটি একজন আরেকজনকে জড়িয়ে ধরার।

নতুন সিনেমা নিয়ে অমিতাভ লিখেছেন- কল্কি ২ এর কাজ শুরু হয়েছে… এবং রোববারের প্রত্যাশিত উপস্থিত (জনতার) ভালোবাসা এবং স্নেহ সবসময়ই থাকবে… আশা করি সামনের রোববারেও থাকবে... আমার ভালোবাসা।

পোস্ট করা আরো কিছু ছবিতে অমিতাভকে ভারি প্রস্থেটিক মেইকআপে দেখা গেছে। সিক্যুয়ালের প্রথম পর্বেও ছিলেন অমিতাভ বচ্চন ও কমল হাসান। তবে পর্দায় কমলের উপস্থিতি ছিল কম। ‘কল্কি ২’ তেও ছোট একটি ভূমিকায় দেখা যাবে তাকে।

দুই তারকাকে একসাথে প্রথম দেখা গেছে ‘গিরাফতার’ সিনেমায়। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালক ছিলেন প্রয়াগ রাজ। পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পায় ২০২৪ সালে । চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচবালনা করেন নাগ অশ্বিন।

বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত এই সিনেমায় অমিতাভ বচ্চন, কমল হাসানের সঙ্গে প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি অভিনয় করেন। বাড়তি কর্মঘণ্টা এবং পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দীপিকা পাড়ুকোন এবার সিক্যুয়েলে থাকছেন না। প্রথম ছবিটি ভারতীয় বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয় করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৬৫

1

ইসলামকে অসম্মান করায় ইসরায়েলি নাগরীকের ভিসা বাতিল করলো অস্ট্

2

খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করত

3

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানে চুরি

4

রাজধানীর বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

5

ছয় বছর পর অবশেষে এলো হৃদয়ের 'ট্র্যাপড'

6

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

7

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

8

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

9

জেনে নিন সকালে পানিতে ভেজানো কাঠবাদাম খাওয়ার উপকারিতা

10

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, কম্পনমাত্রা ৬.২

11

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক

12

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠ

13

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

14

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

15

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

16

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

17

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

18

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জন

19

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

20