NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

সন্ত্রাসবাদ মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি প্রতিনিধিদল অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অ্যাডিশনাল আইজি মো. রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর বারিধারাস্থ কার্যালয়ে উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বৈঠকে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে দায়িত্বকাল সম্পন্ন শেষে বিদায়ী এফবিআই এর সহকারী আইন কর্মকর্তা মি. রবার্ট জে ক্যামেরন। তার স্থলাভিষিক্ত হয়ে সদ্য যোগদানকারী মি. রাইলি পালমারট্রি এই সময় উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আরও ছিলেন মার্কিন দূতাবাস এর আইন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম।

বৈঠকে এটিইউ প্রধানসহ উপস্থিত ছিলেন ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞা, ডিআইজি ট্রেনিং অ্যান্ড রিসার্চ মোহাম্মদ মুসলিম, ডিআইজি ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস, পুলিশ সুপার (ইনভেস্টিগেশন) এবং পুলিশ সুপারসহ (ইন্টেলিজেন্স) এটিইউর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনার শুরুতে এটিইউয়ের সার্বিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অতঃপর, উভয় পক্ষের মধ্যে সন্ত্রাসবাদ দমনে যৌথভাবে কাজ করার কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এটিইউ প্রধান অ্যাডিশনাল আইজি মো. রেজাউল করিম, বিদায়ী কর্মকর্তা মি. রবার্ট জে. ক্যামেরনকে দায়িত্বপালনকালে বাংলাদেশ পুলিশকে দেওয়া সহযোগিতা এবং বিশেষ অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটিইউ প্রধান নবনিযুক্ত এফবিআই কর্মকর্তা মি. রাইলি পালমারট্রিকে স্বাগত জানান এবং সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ সুপার অ্যান্টি টেররিজম ইউনিট ও মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যা: জুমার নামাজের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক

1

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

2

প্রতিদিন হাঁটার অভ্যাস কেন সুস্থ জীবনের চাবিকাঠি

3

ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, ১০

4

মন্‌জুরুল ইসলাম: পাঁচ ধাপে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা

5

সিরাজগঞ্জে ২৫ নারীকে সেলাই মেশিন বিতরণ

6

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

7

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

8

হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

9

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

10

জাতীয় বিশ্ববিদ্যালয় জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়

11

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

12

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

13

ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

14

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

15

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবে

16

আজ পবিত্র শবে মেরাজ

17

সকালে খালি পেটে ফল: উপকার নাকি ক্ষতি

18

যুক্তরাজ্যে কন্যাভ্রূণ হত্যায় শীর্ষে ভারতীয়রা

19

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

20