NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

বার্সেলোনা পিছিয়ে পড়েও করলো দুর্দান্ত জয়

শুরুতে গোল হজমের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। বিরতির পর তিন মিনিটের মধ্যে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জালে দুইবার বল পাঠালেন জুল কুন্দে। চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরল হান্সি ফ্লিকের দল। একই সঙ্গে নতুন রূপের কাম্প নউয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার উপলক্ষ রাঙাল কাতালান দলটি। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তারা জিতল ২-১ গোলে। ইউরোপ সেরার প্রতিযোগিতায় দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর চেলসির বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।

প্রাথমিক পর্বে ৬ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে আরও চার দলের সমান ১০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে বার্সেলোনা। চতুর্থ হারের স্বাদ পাওয়া ফ্রাঙ্কফুর্ট ৪ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে আছে। ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য করে বার্সেলোনা। প্রায় ৭৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯ শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে তারা। ফ্রাঙ্কফুর্টের ৬ শটের ৪টি লক্ষ্যে ছিল।

২০২১-২২ ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগে কাম্প নউয়ে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই তেতো স্মৃতি সঙ্গী করে এবারের লড়াইয়ে নেমে পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় স্প্যানিশ দলটি। কুন্দের হেড পাসে বক্সের সামনে থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি রবের্ত লেভানদোভস্কি। নবম মিনিটে পোলিশ তারকা বল জালে পাঠালেও বিল্ডআপের সময় রাফিনিয়া অফসাইডে থাকায় গোল মেলেনি।

ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারত লা লিগায় সবশেষ ছয় ম্যাচে জয়ী বার্সেলোনা। বক্সের বাইরে থেকে জেরার্দ মার্তিনের জোরাল শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক। ফ্রাঙ্কফুর্ট পাল্টা আক্রমণে ২১তম মিনিটে গোলের জন্য নিজেদের প্রথম শটেই এগিয়ে যায়। যথারীতি হাই-লাইন রক্ষণের মূল্য দিতে হয় বার্সেলোনাকে। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে ফাঁকি দেন আন্সগা। প্রথমার্ধে আর পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। বরং যোগ করা সময়ে আরেকটি গোল হজম করতে বসেছিল তারা। বক্সের মুখে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন শাখিরি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামার তিন মিনিট পর দারুণ সুযোগ পান মার্কাস র‍্যাশফোর্ড। বল নিয়ে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে রাফিনিয়াকে পাস দেন তিনি, লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৫০ ও ৫৩তম মিনিটে ফ্রাঙ্কফুর্টের জালে বল পাঠিয়ে বার্সেলোনাকে এগিয়ে নেন কুন্দে। প্রথমে বাঁ দিক থেকে র‍্যাশফোর্ডের চমৎকার ক্রসে হেডে সমতা টানেন তিনি, এরপর লামিনে ইয়ামালের ক্রসে আরেকটি হেডে দলকে লিড এনে দেন ফরাসি ডিফেন্ডার।

৬৬তম মিনিটে লেভানদোভস্কি ও রাফিনিয়াকে তুলে ফেররান তরেস ও ফ্রেংকি ডি ইয়ংকে নামান বার্সেলোনা কোচ। দুই মিনিট পর ইয়ামালের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে তরেসের নেওয়া শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়। শেষ দিকে বল নিয়ন্ত্রণে রাখাতেই বেশি মনোযোগ দেয় বার্সেলোনা। তাই ব্যবধান আর বাড়েনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনা তীব্র করে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

1

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

2

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

3

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

4

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

5

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

6

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

7

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

8

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচ

9

রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

10

হরমুজ প্রণালিতে কোনো সামরিক জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

11

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

12

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

13

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

14

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

15

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

16

নরসিংদীতে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত

17

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

18

রংপুরে ‘ট্রান্সফরমার চুরি করতে’ সেচঘরে থাকা কৃষককে ‌হত্যা

19

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

20