NNTV
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজয়-রাশমিকার বিয়ে আজ

দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা–কে ঘিরে বহুদিনের জল্পনা-গুঞ্জনের অবসান ঘটছে আজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়ছেন এই তারকা জুটি। বিলাসবহুল এক রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আসর। পর্দার রসায়ন এবার বাস্তব জীবনের বন্ধনে রূপ নিচ্ছে।

ভক্ত-অনুরাগীদের কাছে বহুলচর্চিত এই সম্পর্ক নিয়ে এতদিন ছিল নীরবতা আর লুকোচুরি। অবশেষে সামাজিক মাধ্যমে নিজেদের বিয়ের ঘোষণা দিয়ে চমক দেন তারা। ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ শিরোনামে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়, শুরু হয় নতুন করে আলোচনা।

‘বিরোশ’ নামটি অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই ভক্তরা ভালোবেসে রাশমিকা-বিজয় জুটিকে এই নামেই ডাকেন। ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানান, ভক্তদের দেওয়া এই নাম তাদের কাছে বিশেষ অর্থ বহন করে। তাই বিয়ের আয়োজনে সেই নামকেই বেছে নেওয়া হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে থাকছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। অতিথিদের আপ্যায়নেও রাখা হয়েছে ভিন্নতার ছোঁয়া। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি

1

আমার এলাকাকে শেষ করেছে,মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি:মির্জা আব্

2

বিশ্ব ক্রিকেটে ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলবি কি ,খেলবে না

3

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

4

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

5

সৌদি আরামকো তেল স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

6

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

7

উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত ২

8

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

9

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

10

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ

11

আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

12

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

13

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

14

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

15

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার কার্যক্রম শুরু

16

হাইমচর সমিতির দুইদিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু মো

17

জরিপ: ডেনমার্কের সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রু মনে

18

আমির খান  কী তৃতীয় বিয়ের তে আবদ্ধ হতে যাচ্ছে

19

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক-৬

20