NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৩১ টাকা দরে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

দেশের অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, এ আমদানিতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে এ সয়াবিন তেল কেনা হবে।

বৈঠকে শুধু সয়াবিন তেল নয়, দেশের জরুরি চাহিদা মেটাতে মসুর ডাল, সার এবং জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবেও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এসব পণ্য দ্রুত আমদানির মাধ্যমে বাণিজ্য ও কৃষিখাতের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পণ্য আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই উদ্যোগ ভোজ্যতেলের বর্তমান বাজার পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজানসহ আসন্ন মাসগুলোতে কোনো ধরনের ঘাটতির আশঙ্কা থাকবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা একইদিনে হবে চ্যালেঞ্জ

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

মিজোরামে পাচারের পথে বাংলাদেশি কুকুর

3

সুরক্ষিত ভবনে খামেনি হত্যা: কীভাবে সম্ভব হলো?

4

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

5

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

6

যেসব অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

7

এভারকেয়ারে ওসমান হাদি

8

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

9

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

10

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব

11

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের "ওয়ানগালা উৎসব"

12

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

13

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

14

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

15

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

16

নবম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচার

17

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

18

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক

19

এপস্টেইন নথি প্রকাশের পর মুখ খুললেন মেলিন্ডা গেটস

20