NNTV
প্রকাশ : Jun 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুমার দিন যে সময়ের দোয়া দ্রুত কবুল হয়

ইসলামে জুমার দিন বা শুক্রবারকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ও গরিবের হজের দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই বিশেষ দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এতে এমন একটি মহামূল্যবান সময় রয়েছে, যখন বান্দা আল্লাহর কাছে যা-ই প্রার্থনা করে, তা-ই কবুল হয়।

পবিত্র কোরআনের সূরা জুমুআয় এই দিনের গুরুত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব ধরনের ব্যবসা-বাণিজ্য ও পার্থিব ব্যস্ততা বন্ধ করে আল্লাহর স্মরণের দিকে ছুটে আসার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে।

হাদিস শরিফে এই দিনের দোয়া কবুলের বিশেষ মুহূর্তটির ব্যাপারে অত্যন্ত জোরালো বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেন, “জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলিম বান্দা যদি সেই সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে, তবে আল্লাহ অবশ্যই তার সেই প্রার্থনা কবুল করেন।”

রাসূলুল্লাহ (সা.) তার হাতের ইশারায় বুঝিয়েছিলেন যে, এই সময়টি অত্যন্ত সংক্ষিপ্ত। তবে এই সংক্ষিপ্ত ও মহামূল্যবান সময়টি ঠিক কখন, তা নিয়ে ইসলামী গবেষক ও ফকিহদের মধ্যে দুটি প্রধান মত রয়েছে।

প্রথম মত অনুযায়ী, জুমার নামাজে ইমাম যখন মিম্বারে বসেন, সেই সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টুকুর মধ্যেই এই বিশেষ মুহূর্তটি লুকিয়ে আছে। হযরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত হাদিসে এই সময়ের কথা উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় এবং অধিকাংশ সাহাবি ও আলেমের মতে, জুমার দিনের সবচেয়ে নিশ্চিত দোয়া কবুলের সময়টি হলো শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে সূর্যাস্তের ঠিক আগের মুহূর্তটুকু। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেন, “জুমার দিনের ১২টি ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যখন কোনো মুসলমান আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা দান করেন। তোমরা আসরের শেষ সময়ে সেই মুহূর্তটি অনুসন্ধান করো।”

তাই জুমার দিনের এই অফুরন্ত নিয়ামত ও বরকত লাভ করতে প্রত্যেক মুসলমানের উচিত পুরো দিনটি ইবাদতে কাটানো। বিশেষ করে আসরের নামাজের পর জিকির, ইস্তিগফার ও দুরুদ পাঠের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, যেন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটিতে দোয়া কবুলের সৌভাগ্য নসিব হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিজোরামে পাচারের পথে বাংলাদেশি কুকুর

1

মির্জা আব্বাস : ভোট চাও,গীবত গেয় না

2

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

3

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

4

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

5

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ জনের

6

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

7

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

8

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

9

শুভ বড়দিন আজ

10

ভারতে অবৈধভাবে বসবাসরত ১২৪ বাংলাদেশিকে আটক

11

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

12

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি

13

অর্থায়ন হারানোর শঙ্কায় ফিফা ইস্যুতে নীরব ছোট ক্লাবগুলো

14

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ফের গ্রেপ্তার

15

তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি

16

কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ প্রকাশ

17

ডিমের দুর্গন্ধ তাড়াবেন কিভাবে

18

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

19

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত

20