NNTV
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব


নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তবে নতুন করে কাউকে বাদ না দিয়ে আগের স্কোয়াডের সবাইকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করা হয়েছিল। নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী দুই ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে শেষ ম্যাচের দল চূড়ান্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তন আসেনি।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। ফলে  আগামী বৃহস্পতিবার চট্টগ্রামেঅনুষ্ঠিত হতে যাওয়া শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী লড়াইয়ে রূপ নিয়েছে।

ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচে সমালোচিত হলেও বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন দলে জায়গা ধরে রেখেছেন। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে না থাকলেও শেষ ম্যাচের স্কোয়াডে তিনি রয়েছেন।

পেসার মুস্তাফিজুর রহমান  চোটের কারণে এখনো মাঠে নামতে পারেননি। তবে তার পুরো ফিটনেস নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি দল।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, নাহিদ রানা, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

1

রাজধানীর সাতটি পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’

2

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

3

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

4

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

5

ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে

6

টানা শীতে বিপর্যস্ত হাতিয়া, সবচেয়ে দুর্দশায় নিম্ন আয়ের মানুষ

7

মাদারীপুরে সরকারি খাল ভরাটের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

8

রাজবাড়ীতে ওয়ালটন শো-রুমে শো-রুমে চুরির অভিযোগ

9

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

10

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

11

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

12

সুনীল নারাইন গড়লেন ইতিহাস

13

সর্দি-ঠান্ডা দূর করতে আদা চা কতটা কার্যকর?

14

এবার বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

15

সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা: এই নির্বাচনের ফলাফল হবে ভবিষ্য

16

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

17

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

18

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

19

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

20