NNTV
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ নিয়ে আমার দেশ পত্রিকা'কে জড়িয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো ও কলাম লেখক রাশেদুল হক মল্লিকের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান। 


মামলার অভিযোগে বলা হয়, প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনার পর আমার দেশ পত্রিকায় সংবাদ প্রচার করে। সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে। কিন্তু মল্লিক মারুফ তার ফেসবুক আইডি থেকে 'আমার দেশ প্রথম আলোয় আক্রমনে জড়িত' এমন পোস্ট দেয়। এরপর ওই পোস্ট শেয়ার করেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো। 

সেখানে আরও উল্লেখ করা হয়, আসামিরা মিথ্যা তথ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমার দেশ পত্রিকায় আক্রমনের উষ্কানি দেয়া হয়। এতে আমার দেশ পত্রিকা হামলাসহ সম্পাদক মাহমুদুর রহমান জীবনের ঝুঁকিতে রয়েছেন বলে উল্লেখ করা হয় মামলায়।

আদালত থেকে বেরিয়ে মাহমুদুর রহমান বলেন, এই বক্তব্যকে আমার দেশ ও আমার বিরুদ্ধে হুমকিস্বরূপ মনে করছি। এটি আমাকে শুধু হেয়প্রতিপন্ন নয়, বরং মব সৃষ্টির চেষ্টা; যা নিয়ে আমি শঙ্কিত। ঘটনার পর আমার পত্রিকায় সংবাদ প্রচার করা হয়—সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির সিঙ্গাপুরে ইন্তেকালের খবর গণমাধ্যমে প্রচারিত হলে একদল উচ্ছৃঙ্খল জনতা প্রথম আলোর সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা অফিস ও ডেইলি স্টারে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে  গ্রেফতার করেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

1

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচ

2

কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

3

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উ

4

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

5

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

6

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

7

বিদ্যালয় নেই তিন কুমিল্লার গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়

8

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

9

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

10

মাচাদোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ আগামী সপ্তাহে

11

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

12

চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী স

13

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

14

মোংলা বন্দরে পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

15

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

16

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

17

ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

বিজয়-রাশমিকার বিয়ে আজ

20