NNTV
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। আজ মঙ্গলবার এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিপিসি সূত্রে জানা যায়, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, এই পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির চুক্তিও বিদ্যমান রয়েছে। তবে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে তা বন্ধ ছিল। এতে মোট ব্যয় হওয়ার কথা প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

1

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

2

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

3

খিলগাঁওয়ে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

4

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

5

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস

6

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

7

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

8

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের

9

রুহুল কবীর রিজভী হাসপাতালে

10

ময়মনসিংহে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রিমান্

11

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

12

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

13

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

14

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

15

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

16

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

17

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

18

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

19

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

20