NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজি যে এখনো বক্স অফিসে অপ্রতিরোধ্য তার প্রমাণ দিল তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, সিনেমাটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ৩০৬ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৭৭৭.১ মিলিয়ন ডলার। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ১.০৮৩ বিলিয়ন ডলার।

এর আগে ২০০৯ সালের ‘অ্যাভাটার’ ১৭ দিনে এবং ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মাত্র ১৪ দিনেই ১ বিলিয়ন ডলারের ক্লাবে ঢুকে পড়েছিল। যদিও দুই সিনেমা পরে ইতিহাস গড়ে প্রথমটি আয় করে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার, আর দ্বিতীয়টি ২ দশমিক ৩ বিলিয়ন ডলার।

আগের দুই কিস্তির মতো এবারও বিদেশি দর্শকরাই সিনেমাটির বড় ভরসা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় এসেছে চীন (১৩৮ মিলিয়ন ডলার), ফ্রান্স (৮১ মিলিয়ন), জার্মানি (৬৪ মিলিয়ন) ও দক্ষিণ কোরিয়া (৪৪ মিলিয়ন) থেকে।

করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো ডিজনির বার্ষিক বৈশ্বিক আয় ৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা স্টুডিওটিকে বাজারে শীর্ষ অবস্থানে রেখেছে। গল্পের দিক থেকে ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ আবারও দেখা গেছে জেক সালি (স্যাম ওয়ার্থিংটন), নেইতিরি (জো সালদানা) ও তাদের পরিবারকে। এবার তারা মুখোমুখি হয়েছে এক নতুন, আগুন-শক্তিসম্পন্ন শত্রুর।

এই সিনেমা জেমস ক্যামেরনের ক্যারিয়ারের চতুর্থ ১ বিলিয়ন ডলার ক্লাবের চলচ্চিত্র। ‘টাইটানিক’সহ তিনটি ২ বিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমার পরিচালক হিসেবে ক্যামেরন ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন। তিনি পাঁচটি ‘অ্যাভাটার’ ছবি নির্মাণের পরিকল্পনা করলেও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন পরবর্তী কিস্তিগুলো হবে কি না, তা নির্ভর করবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার আর্থিক সাফল্যের ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে আউটসোর্সিং কর্মী আহত

1

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীকে

2

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স

3

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

4

আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

5

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

6

ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন এ অভিযোগ তিনি

7

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

8

জার্মানি-নেদারল্যান্ডসসহ বিশ্বকাপ থেকে বিদায় নিল ২০ দল

9

দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার

10

পানিতে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হয়েছে ল্যুভর জাদুঘরে

11

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

12

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ

13

রাজধানীর কেরানীগঞ্জের ভবনে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন

14

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

15

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকা

16

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

17

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

18

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

19

জয়পুরহাটে বিজিবির নজরদারি জোরদার

20