NNTV
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

গাজা উপত্যকা পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘শান্তি পর্ষদে’ এক বিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত United States Institute of Peace-এ অনুষ্ঠিত পরিষদের প্রথম বৈঠকে এ ঘোষণা দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।

বৈঠকে তিনি শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতার ক্ষেত্রে কাতারের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গঠিত এ পরিষদ ২০ দফা পরিকল্পনা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করবে।

তার ভাষ্য অনুযায়ী, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বোর্ড (পরিচালনা পরিষদ) ২০ দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে, যাতে ফিলিস্তিনি ও ইসরাইলি—উভয় পক্ষের জন্য ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হয়।’

তিনি আরও বলেন, ‘এই মনোভাব থেকেই কাতার ১ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করছে, যা পরিষদের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে—একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানোর উদ্দেশ্যে, যেখানে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং ইসরাইলের নিরাপত্তা ও আঞ্চলিক সম্পৃক্ততার প্রত্যাশা পূরণ হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধে উদ্যোগের অংশ হিসেবে ‘শান্তি পর্ষদ’ গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩-এর মাধ্যমে যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা কাঠামো অনুমোদন করে।

শান্তি পরিষদের দায়িত্বের মধ্যে রয়েছে—গাজায় অন্তর্বর্তীকালীন পর্যায় তদারকি, পুনর্গঠন ও আন্তর্জাতিক সহায়তা সমন্বয়, আর্থিক সহায়তা প্রদান, রূপান্তরকালীন নিরাপত্তা ব্যবস্থা সহজতর করা, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের সহায়তা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া। সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

1

রংপুরে ‘ট্রান্সফরমার চুরি করতে’ সেচঘরে থাকা কৃষককে ‌হত্যা

2

কিশোরগঞ্জে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

3

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

4

প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৪ জন

5

নাহিদ-হাসনাতসহ ৬ আসনে জয় পেল এনসিপি

6

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

7

সকালে খালি পেটে ফল: উপকার নাকি ক্ষতি

8

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

9

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

10

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

11

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

12

এবার বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

13

খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

14

আবারও নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

15

জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান ও ওমান

16

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

17

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

18

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

19

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

20