NNTV
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস!

নোয়াখালীর  জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে ব্রিজ নির্মাণের আগে সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার আশঙ্কায় আপাতত গ্যাসের নির্গমন বন্ধ করে রাখা হয়েছে।

শুক্রবার বিকেলে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন এলাকায় খালের পাড়ে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। কাজটি তদারকি করছে হাতিয়া উপজেলা এলজিইডি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রিজ নির্মাণের প্রস্তুতি হিসেবে ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীর সয়েল টেস্ট সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা। সয়েল টেস্ট শেষে তারা স্থান ত্যাগ করেন। পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ ওই স্থান থেকে গ্যাস বের হতে শুরু করে। স্থানীয়রা আগুন ধরালে গ্যাসে আগুন জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, “আমরা জানি না এটি কীভাবে হচ্ছে বা সত্যিকারের গ্যাস কি না। নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। লোকজন আগুন ধরিয়ে দেখিয়েছে। যদি এটি প্রকৃত প্রাকৃতিক গ্যাস হয়, তবে বিষয়টি পরীক্ষা করা জরুরি।”

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক গ্যাস বের হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস বের হওয়ার পর তা বন্ধ করে রাখা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে জানানো হবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, ঘটনাটি শুনেছি, তবে এখনো ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

1

রমজানে ব্যাংক লেনদেনে সময়সূচি পরির্বতন

2

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

3

গ্যাসের চাপ কম থাকবে ২৪ ঘণ্টা

4

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

5

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৬৫

6

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

7

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

8

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

11

মারা গেলেন ৪০ বার হজ করা সৌদির প্রবীণতম ব্যক্তি

12

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

13

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

14

রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

15

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

16

ঢাকার গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

17

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

20