NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র সঙ্গে পারফর্ম করার মাধ্যমে পরিচিত মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস মারা গেছেন। গায়িকা ক্যামরিনের সোশ্যাল মিডিয়ার পেজে তার আকস্মিক মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে এতে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ ডিসেম্বর তার মৃত্যুর কথা জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

এক শোক বার্তায় বলা হয়েছে, আমাদের প্রিয় ক্যামরিনের মৃত্যুতে আমরা সবাই শোকাহত, আমাদের হৃদয় ভারাক্রান্ত। সে একজন উজ্জ্বল শক্তি ছিল, যার কণ্ঠস্বর, লাজুকতা ও উজ্জ্বল চেতনা অনেককে স্পর্শ করেছে। তরঙ্গের নিচে হোক বা মঞ্চে, সে ছিল একজন নির্ভীক শক্তি এবং সীমাহীন দয়াশীল।’

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের বাসিন্দা ক্যামরিনের জীবনের শুরু থেকেই সংগীতের প্রতি বেশ ঝোঁক ছিল। ২০০৮ সালে মাত্র ৯ বছর বয়সে রেকর্ড লেবেল ৫২৮০ মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার প্রথম একক ‘ওয়েট অ্যান্ড সি’ ২০১১ সালের শিশুতোষ কমেডি ‘জুডি মুডি অ্যান্ড দ্য নট বামার সামার’-এ প্রদর্শিত হয়। পাশাপাশি ‘সামার’ ও ‘সো হেয়াট ওহ ওয়েল’ গানগুলোও প্রদর্শিত হয়।

ক্যামরিন তার সুরেলা কণ্ঠের মাধ্যমে সংগীত ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছিলেন। ২০১১ সালে উদীয়মান পপ তারকা কোডি সিম্পসন এবং গ্রেসন চান্সকে তাদের যৌথ শিরোনামের ‘ওয়েটিং 4ইউ’ ট্যুরে কিশোর-কিশোরীদের জন্য উদ্বোধনীতে ডাকা হয়েছিল। একই বছর এ গায়িকা পপ-পাঙ্ক ব্যান্ড অলস্টার উইকেন্ডের সঙ্গে মিডওয়েস্ট ভ্রমণ করেন।

ব্রিটিশ বয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র জন্য ২০১২ সালের ‘আপ অল নাইট ট্যুর’ এবং ২০১৩ সালের ‘টেক মি হোম ট্যুর’-এ অংশগ্রহণ করেন। সবশেষ ট্যুরে ইউরোপে ৬০টিরও বেশি শোয়ে অংশগ্রহণ করেছেন। ২০১৬ সালে ওয়ান ডিরেকশনের ‘এক্স ফ্যাক্টর’ সাবেক ছাত্র ফিফথ হারমোনির সঙ্গে গার্লস গ্রুপের ৭/২৭ ট্যুরের ইউরোপীয় পর্বে ভ্রমণ করেন তিনি।

সাম্প্রতিক ‘গ্লো’, ‘ইজেড ইজেড’, ‘পেইন্ট আদার লাইফ’, ‘ড্যান্স উইথ সামবডি’র মতো একক গানগুলো প্রকাশ করেছেন ক্যামরিন। তার শেষ অ্যালবাম ইপি ‘লাভ ম্যাপস’ প্রকাশ হয় ২০২১ সালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতা

1

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু হয়েছে

2

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

5

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

6

বিএনপি খালেদা জিয়ার দেখানো পথে চলবে:রিজভী

7

মাত্র ২৫ ঘণ্টায় এবি পার্টির ফুয়াদের অনুদান কত?

8

বিটকয়েনের দামে ব্যাপক পতন

9

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু

10

দোহায় মার্কিন ঘাঁটিতে সেনাদের উপস্থিতি নিয়ে আইআরজিসির নিশ্চি

11

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

12

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

13

স্বর্ণ ও রুপার দাম কমেছে

14

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

15

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

16

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

17

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

18

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

19

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

20