NNTV
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পাঠদান কার্যক্রম আবারও শুরু করার  উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে একটি প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত গত ২৫ মার্চের এক আদেশে এ তথ্য জানানো হয়। পত্রটি মাউশির মাধ্যমে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে, ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালুর আবেদন বিবেচনার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম কত সালে এবং কী কারণে বন্ধ হয়েছিল।

এ ছাড়া বর্তমানে আবার উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান চালু করা হলে সরকারের অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কি না, তা জানা প্রয়োজন।

মন্ত্রণালয় থেকে চাওয়া তথ্যাদি উল্লেখপূর্বক একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রেরণের জন্য ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত করে দেয়া হয়েছে খালেদা জিয়ার সমাধিস্থল

1

আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম নফল নামাজ

2

জুমার দিন যেসব কাজ নিষিদ্ধ

3

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

4

৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্র

5

মিয়ানমারে সেনা-তত্ত্বাবধানে দ্বিতীয় দফার নির্বাচন শুরু

6

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

7

বড় পর্দায় নিশো-মেহজাবীন

8

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

9

জেনে নিন প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

10

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

11

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই কোনো ভোটার

12

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

13

গাজায় তীব্র শীতে মৃত্যু  সংখ্যা  বেড়ে  দাড়িয়েছে ২৪,প্রাণ হার

14

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

15

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

16

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

17

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

18

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

19

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

20