NNTV
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নকআউটের পূর্বেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মাঝেই দলটির শিবিরে এসেছে দুঃসংবাদ। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো হাঁটুর চোটে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। তার চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায় নি।

গতকাল সোমবার অনুষ্ঠিত ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করেন রোমেরো। এরপর আর খেলা চালিয়ে যেতে না পেরে মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, ‘রোমেরোর চোটের প্রকৃত অবস্থা এখনও জানা যায়নি। চোটের গভীরতা এখনো বুঝতে পারিনি। এটি এমন একটি সমস্যা, যা আগে থেকেই ছিল। আগামীকাল বা পরশুর মধ্যে পরীক্ষা করা হবে। আশা করি বড় কিছু নয়।’

স্কালোনি আরও বলেন, ‘রোমেরো গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে কেউ না থাকলে অন্যরা দায়িত্ব নিতে প্রস্তুত। তারপরও পূর্ণ শক্তির দল পাওয়া সবসময়ই স্বস্তির বিষয়।’

জানা গেছে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন রোমেরো। সেই চোটের কারণে মৌসুমের শেষ দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। অস্ট্রিয়ার বিপক্ষেও একই হাঁটুতে আবার অস্বস্তি অনুভব করেন বলে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে রোমেরোকে বিশ্রামে রাখা হতে পারে। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বিশ্রাম নিয়ে নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করবেন তিনি।

এদিকে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ছন্দে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তার করা পাঁচ গোলেই আগেভাগেই নকআউটের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে রোমেরোর চোট দলটির রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

1

ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

2

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

3

শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

4

লালমনিরহাটে অর্ধেক অপারেশন রেখেই পালালেন ডাক্তার

5

শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর -এনবিআর

6

দীর্ঘ ২১ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণ

7

৭,৩৪৫ কোটি টাকার বড় ঝুঁকিতে আইসিসি

8

সারা বছর ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশ

9

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

10

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

12

পুতিনের সাথে আল-শারার বৈঠক, সিরিয়ার রাষ্ট্রপতিকে কী ফিরিয়ে

13

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

14

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

15

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

16

নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জ

17

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

18

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার

19

ছয় বছর পর অবশেষে এলো হৃদয়ের 'ট্র্যাপড'

20