NNTV
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ্গে

সম্প্রতি আরেকটি সিরিজ আয়োজিত হচ্ছে কিন্তু জাতীয় দলে  ফিরছে না মোহাম্মদ শামির। নিউ জিল্যান্ডের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের দলেও অভিজ্ঞ পেসারকে রাখেনি ভারত। যা নিয়ে নির্বাচকদের এক হাত নিলেন বেঙ্গলের প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা।

ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজটির জন্য শনিবার ১৫ জনের দল ঘোষণা করে ভারত। সেখানে শামির জায়গা না হওয়ায় চলছে আলোচনা-সমালোচনা। তার ঘরোয়া দল বেঙ্গলের কোচ শুক্লাও তাদের একজন।

শামিকে এবার ফেরানো হতে পারে, এমন খবর ছড়ায় ভারতীয় গণমাধ্যমগুলোতে। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬২ উইকেট নেওয়া ডানহাতি বোলারকে ফেরায়নি ভারত।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত দলের সদস্য ছিলেন শামি। ওই আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শিকার করেন ৫ উইকেট। সেমি-ফাইনালে ৩টি উইকেট নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে ফাইনালে ৯ ওভারে ৭৪ রান দেওয়ার পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি।

ঘরোয়া ক্রিকেটে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন ৩৫ বছর বয়সী শামি। প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির গত মৌসুমে বেঙ্গলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বেঙ্গলের কেউ।

চলতি ভিজায় হাজারে ট্রফিতে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটিতে উইকেটের স্বাদ পেয়েছেন শামি। লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এই আসরে এখন অবধি বেঙ্গলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

তারপরও শামিকে জাতীয় দলে না ফেরানোর সিদ্ধান্ত মানতে পারছেন না শুক্লা। শামির সঙ্গে নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক এবং ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের জন্য এটা ভালো বার্তা নয় বলে মন্তব্য করেছেন তিনি।

রেভস্পোর্টজে শুক্লা বলেন, “নির্বাচক কমিটি শামির প্রতি অবিচার করেছে। সাম্প্রতিক সময়ে শামির চেয়ে এতটা নিবেদন দিয়ে কোনো আন্তর্জাতিক ক্রিকেটার (ভারত জাতীয় দলের) ঘরোয়া ক্রিকেট খেলেনি। ঘরোয়া পর্যায়ে এতটা কঠিন পরিশ্রম করার পরও, শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা খুবই হতাশাজনক।”

আগামী ১২ জানুয়ারি শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচে ১৪ ও ১৮ জানুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

1

স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দে ৭৪% হ্রাস

2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

3

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

4

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

5

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা,

6

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

7

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

8

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

9

আইপিএলে এবার সেরা একাদশে এক বাংলাদেশি

10

এহছানুল হক মিলন পেয়েছেন নতুন মন্ত্রিসভায় ডাক

11

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

12

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

13

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

14

প্রায় ২১ হাজার ৮৫০ কোটিতে কিনল বেঙ্গালুরুকে

15

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

16

আজকের স্বর্ণের দাম: ১৮ ডিসেম্বর ২০২৫

17

হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সৌহার্দ

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

20