NNTV
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, চার পুলিশ সদস্য ক্লোজড

যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কে পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতুর নির্দেশে তাদের ক্লোজড করা হয়েছে। 

ক্লোজড হওয়া সদস্যরা হলেন- যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল মোরশেদুল ইসলাম ও নাসিমুজ্জামান। 

অন্যদিকে, মিছিলের পর গত দুই দিনে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি লিটন সেখ, ছাত্রলীগ নেতা ইউনুস আলী নিশাত, চান সেখ, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাজু ও আরমান আলী।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের ভ্যান দেখা গেছে। ওই সময় দায়িত্বে থাকা সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, মিছিলের ঘটনার পর বুধবার ও বৃহস্পতিবার রাতেই সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

1

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

4

এক দশক পর মুক্তি পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের গান 'ফেরিওয়ালা'

5

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

6

ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই ‘ভালো চুক্তি’ হবে: পিট হেগসেথ

7

অফসাইড বিতর্ক কমাতে বড় উদ্যোগ নিলো ফিফা

8

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জন

9

ইরানে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই

10

নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ

11

সুখবর পেলেন জেরল্ড কুটসিয়া

12

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

13

না ফেরার দেশে চলে গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী

14

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

15

সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু ও টুকু

16

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

17

আবদুল্লাহ :এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন

18

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

19

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

20