NNTV
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের পেছনে দেশ ও জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত জড়িত ছিল। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জনগণের কাছে পরিষ্কার হয়ে উঠেছে।

বুধবার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা উল্লেখ করেন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দফতর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল।

হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলেন।

তিনি বলেন, ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।

বিচার প্রক্রিয়া ও ষড়যন্ত্র প্রসঙ্গে তারেক রহমান বলেন, পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা বিদ্যমান ছিল- নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পর নানারকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট।

সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।

দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

1

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

2

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

3

মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা করার ফলে শ

4

প্রায় ২১ হাজার ৮৫০ কোটিতে কিনল বেঙ্গালুরুকে

5

৫০ লাখ নয় ৫ কোটি টাকা বহন করা যাবে যদি তা বৈধ হয়-ইসি

6

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

7

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

8

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

9

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

10

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

11

দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত: নিরাপত্তার স্বার্থে

12

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

13

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীত

14

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

15

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

16

স্কুলের সংশোধিত ছুটির সূচি প্রকাশিত

17

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

18

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

19

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বিক্রেতার মরদেহ উদ্

20