NNTV
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাবারের বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে জামায়াত নেতার তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া ২০ হাজার টাকা চাওয়ায় একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এতে টানা তিন দিন রেস্টুরেন্ট বন্ধ থাকায় ভেতরে কাঁচা মালামাল নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত হোসেন।

অভিযুক্তের নাম সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী। তিনি জামায়াত মনোনীত উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।


গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে নভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত  । এর আগে একই ঘটনায় বুধবার (২৮ অক্টোবর)  রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী শাহাদাত উপজেলার হায়দরগঞ্জ বাজারের ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরের স্বত্বাধিকারী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় মাওলানা জাহেদ ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরে খাবার খেতেন। মেহমান নিয়েও একাধিকবার এসেছেন। অধিকাংশ সময় তিনি বাকিতেই খাবার খেয়েছেন। এতে প্রায় ৫ মাস আগে তার ২০ হাজার টাকা বকেয়া হয়। দীর্ঘ সময় পার হলেও তিনি টাকা দিচ্ছেন না। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পাওনা টাকা চাওয়ায় গত ২৭ অক্টোবর ১২-১৩ জনকে নিয়ে রেস্টুরন্টে এসে তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি রেস্টুরেন্টে তালা দেন। পরে কর্মচারীদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। ঘটনার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বলে দাবি করেছে রেস্টুরেন্ট মালিকপক্ষ।

রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে মাওলানা জাহেদ লোকজন নিয়ে এসে আমাদের রান্নার কক্ষে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায় তালা দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, পাওনা ২০ হাজার টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি দেন। তিন দিন আমার প্রতিষ্ঠান বন্ধ। আমার কাঁচামালগুলো পচে যাচ্ছে। উপার্জনও বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী বলেন, আমি রেস্টুরেন্টে তালা দিইনি। শাহাদাত নিজেই তার রেস্টুরেন্টে তালা দিয়ে এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার কাছ থেকে তিনি কোনো টাকা পাবেন না। আমি তার কাছ থেকে টাকা পাব। তবে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রতিবেদকের কাছে রয়েছে বললে তিনি অভিযোগ নিয়ে সদুত্তর দিতে পারেননি।

হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে শুনেছি। এ কারণেই হয়তো রেস্টুরেন্টে তালা দেওয়া হয়েছে। তবে বিস্তারিত জানা নেই।

রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে শনিবার (৩১ অক্টোবর) থানায় ডাকা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের বাজার কবে স্থির হবে ?

1

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

2

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

3

জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী

4

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

5

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

6

পবিত্র হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু

7

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যু

8

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণ

9

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীনবরণ

10

চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়

11

চীনা প্রতিষ্ঠান চালু করলো বিশ্বের দীর্ঘতম ফ্লাইট

12

জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপ

13

সাংবাদিক শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

14

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসি

15

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

16

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

17

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

18

মাদককাণ্ডে আটক তুরস্কের জনপ্রিয় অভিনেতা

19

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

20