NNTV
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে ছয় আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধারকাজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় জোশীমঠ-বদ্রীনাথ রুটে পাইলটসহ ছয় আরোহীকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার ভারী তুষারপাতের মধ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়। দুর্ঘটনাটি নিশ্চিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার যৌথ উদ্যোগে দুর্গম ওই এলাকায় ব্যাপক উদ্ধারকাজ চলছে।

জানা গেছে, বদ্রীনাথ থেকে শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে তুষারপাতের মধ্যেই হেলিকপ্টারটি যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হাতি পর্বত এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জোশীমঠের কাছের চায়েই গ্রামের কাছে এটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) সেখানে যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।

দুর্ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি নিজে পুরো পরিস্থিতির সার্বক্ষণিক তদারকি করছেন। উদ্ধার হওয়া গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত আকাশপথে বড় হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে জোশীমঠের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) চন্দ্র শেখর বশিষ্ঠ বলেছেন, সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ ও স্বাস্থ্য বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। তিনিও সেখানে যাচ্ছেন।

দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উত্তরাখণ্ডে এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। গত এক দশকে রাজ্যটিতে অন্তত ১২টি আলাদা হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ছিল বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। বাকি সাতটি ঘটনায় কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হওয়ায় অনেকেই আহত হন। এর আগে গত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

1

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

2

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে ধানের শীষের পক্ষে ওলামাদলের গণমিছিল

3

দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

4

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

5

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

6

শাহবাগের ঘটনায় ছাত্রদলের চার সদস্যের তদন্ত কমিটি গঠন

7

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

8

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

9

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে

10

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

11

চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের জন্য কম্বল বিতরণ

12

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন উসমান খাজা

13

আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে : হাসনাত

14

সাত বছর পর পুলিশ অফিসার হয়ে ফিরছেন সাইফ

15

মোস্তাফিজ-নাহিদ যে কারণে পিএসএলে ফিরবেন না

16

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স

17

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার উদেশ্যে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্ব

18

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

19

নতুন নিয়ম আইপিএলের নিলামে

20