NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪ মে দেশে ফিরবে লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে এ জানাজা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আগামী সোমবার (৪ মে) লিমনের মরদেহ  সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে। তবে নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আর কোনো তথ‍্য পাওয়া যায়নি।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে ফিউনারেল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। 

মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে যে রহস্যের দানা বেঁধেছিল। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তারের পর সেই ঘটনার নেপথ্যের লোমহর্ষক তথ্যগুলো সামনে আসছে। আদালতের নথিপত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে হবে শেষ সমাধান

1

শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

2

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে

3

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

4

আগামী ২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন

5

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

6

নরসিংদীর রায়পুরায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে-আশরাফ উদ্দিন ব

7

ইউরোপজুড়ে দাবদাহের তীব্র তাণ্ডব, চরম জনদুর্দশা

8

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

9

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন

10

ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৮৪ জন গ্রেপ্তার

11

নারায়ণগঞ্জে পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক

12

পানিতে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হয়েছে ল্যুভর জাদুঘরে

13

যুক্তরাষ্ট্র : ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ

14

বার্সেলোনা পিছিয়ে পড়েও করলো দুর্দান্ত জয়

15

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রম

16

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা

17

আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

18

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

19

নতুন মন্ত্রিসভায় রয়েছেন তিন নারী সদস্য

20