বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রুনাই হাইকমিশনার হাজি হারিস বিন ওসমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় রাজধানীতে জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ২৪-এর গণবিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।
ভাতৃপ্রতীম দুই দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, এ সময় জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন