NNTV
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৭ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী- গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৭ জন, ওয়ারীতে ৯০ জন, মতিঝিলে ৬৭ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১০৫ জন, গুলশানে ২৪ জন, উত্তরায় ৪১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), একটি হ্যান্ড পাঞ্চ মেশিন এবং ৮ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ

1

নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান করলেন প্রধা

2

ট্রাম্প যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন

3

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

4

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

5

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩

6

চট্টগ্রাম কাস্টমস হাউস নিলামে তুলেছে ২২০ কন্টেইনার পণ্য

7

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

8

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

11

১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুরু ফেরি চলাচল

12

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

13

প্রখ‍্যাত সংগীত পরিচালক ও সুরকার শাহনেওয়াজ মারা গেছেন

14

কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক

15

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

16

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা

17

আবারও ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বিমান হামলায় নিহত ৫ জন

18

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

19

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

20