NNTV
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

পবিত্র রমজান মাস উপলক্ষে জনস্বার্থ রক্ষায় নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাপক অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চৌমুহনী পৌরসভার 'আমানিয়া হোটেল'কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে কাদিরপুর ইউনিয়নে টপসয়েল বিনষ্টের কাজে লিপ্ত থাকায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী পৌরসভার অন্তর্গত আমানিয়া হোটেলে দীর্ঘ দিন ধরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এমন অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৫৩ ধারায় হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

​অভিযান শেষে হোটেলের ম্যানেজারকে আগামী ৭ দিনের মধ্যে পরিবেশ উন্নত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মানুষের জীবন ও স্বাস্থ্যহানি ঘটে এমন কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান।  তিনি এসময় বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে এঅভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান চলমান থাকবে।

​এদিকে,  বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নে কৃষি জমি রক্ষা ও জমির শ্রেণি পরিবর্তন রোধে  একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে মাটি কাটা এবং রাস্তা নষ্ট করার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ম্যাজিস্ট্রেট মোঃ সাহাদাত হোসেন জানান, কৃষি জমি ও প্রাকৃতিক প্রতিবেশ রক্ষায় প্রশাসনের এই কড়া নজরদারি চলমান থাকবে।

বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এধরণের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকলে জনমনে স্বস্থি ফিরে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুল্কছাড়ে গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

1

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

2

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

3

ফ্যামিলি কার্ড আগে পাবেন এই তিন শ্রেণির নাগরিক

4

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

5

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

6

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

7

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

8

জুমার দিন যেসব কাজ নিষিদ্ধ

9

আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায়

10

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

11

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

14

অপ্রচলিত মাদকে নতুন আতঙ্ক, ইয়াবার বিস্তার আরও ভয়াবহ

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

চীনে শক্তিশালী টর্নেডোর আঘাতে ১১ জনের মৃত্যু

17

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

18

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

19

বঙ্গোপসাগরে আজ থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

20