NNTV
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে এলো চার শাবক

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে জন্ম নিয়েছে নতুন চারটি শাবক। নতুন জন্ম নেয়া শাবকগুলো দিনভর মায়ের ছায়ায় ঘুরে বেড়াচ্ছে বনজুড়ে। খুনসুটি করে সময় পার করছে। তবে দর্শনার্থীদের দেখলেই দৌড়ে পালিয়ে যায় বনের ভেতর। অন্যদিকে শাবকগুলো দেখে আনন্দ পাচ্ছে পার্কে আসা দর্শনার্থীরা বিশেষ করে শিশুরা। পার্ক কর্তৃপক্ষও শাবকগুলোকে বিশেষ পরিচর্যা দিচ্ছে।

নীল গাই দেখতে অনেকটা গরু ও হরিণের মতো হলেও এটি প্রকৃতপক্ষে অ্যান্টিলোপ প্রজাতির বন্য প্রাণী। পুরুষ নীল গায়ের শরীর নীলচে-ধূসর এবং স্ত্রী নীল গায়ের শরীর বাদামি রঙের হয়ে থাকে। এরা সাধারণত খোলা বন, তৃণভূমি ও ঝোপঝাড়পূর্ণ এলাকায় বসবাস করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায় খুব সতর্ক অবস্থায় গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে শাবক গুলো। পাশেই সামান্য দুরে সতর্ক অবস্থায় শাবকের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে মা নীলগাই ।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, মাস দেড়েক আগে গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির হরিণ সাফারিতে নীলগাইয়ের সাথে নতুন চারটি শাবককে বিচরণরত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর থেকেই তাদের প্রতি বিশেষ যত্ন রাখা হচ্ছে, সর্বক্ষণ একজনকে তাদের দেখভালের জন্য হরিণ সাফারিতে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বর্তমানে শাবক গুলোর বয়স দেড় মাসের মতো হবে। তবে শাবক গুলো মাদী না পুরুষ তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার জন্য কাছাকাছি গিয়ে তা নির্ধারণের চেষ্টাও করেনি কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তীতে বেশ কয়েকটি শাবকের জন্ম দেয় গাজীপুর সাফারি পার্কে। সবশেষ পার্কে ১১টি নীল গাই ছিল, এর মধ্যে দুইটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কে ৯টি নীল গাই রয়েছে এর মধ্যে নতুন শাবক ৪টি নিয়ে বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সিসা বারে পুলিশের অভিযান

1

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

2

এবার এইচএসসিতে প্রায় অর্ধেকই ফেল

3

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

4

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

5

মোংলা বন্দরে পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

6

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

7

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

8

আক্রমণ করবে না ইরান: প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে

9

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

10

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

11

France and UK launch

12

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

13

এবার ১৩ লাখ ডলারের গাড়ি কিনলেন ক্রিস্টিয়ানো রোনালদো

14

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

15

রাজধানীতে হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

16

ইরান যুদ্ধ নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে, দ্য গা

17

রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

18

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর শী

19

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

20