NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরগুনায় একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের ধুপতি গ্রামে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,গতকাল রাতে হঠাৎ করেই কারখানাটির ভেতর থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিক তদন্ত শেষে ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারখানার ভেতরে থাকা মালামাল ও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এমন একটি অবৈধ কারখানা পরিচালনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মন্তব্য, প্রশাসনকে ম্যানেজ করেই এ ধরনের অবৈধ কারখানা গড়ে তোলা হয়েছে।

এলাকাবাসী জানান, গত বছরও একই কারখানায় আরও একবার অগ্নিকাণ্ড ঘটেছিল। বারবার এমন দুর্ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবাসিক এলাকার ভেতর কীভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এমন অবৈধ আইসক্রিম কারখানা ও গোডাউন বছরের পর বছর চলছে, তা আমাদের বোধগম্য নয়। প্রশাসনের নজরদারির অভাবেই আজ আমাদের জানমালের ঝুঁকি বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে হত্যা

1

যুদ্ধবিরতির আগে পরিকল্পিতভাবে গাজায় পেতে রাখা হয় ভয়ংকর ট্রাক

2

জাপান কেঁপে উঠলো ভূমিকম্পে

3

নারায়ণগঞ্জ আইন কলেজে নির্বাচনের মাধ্যমে কমিটি চায় সাধারণ শিক

4

স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দে ৭৪% হ্রাস

5

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

6

ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক

7

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

8

শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস

9

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

10

১২টি আদেশের মাধ্যমে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো

11

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

12

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

13

জ্বালানি মজুত বাড়াতে আরও ৫ লাখ টন তেল কিনছে সরকার

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

16

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

17

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

18

টানা পাঁচ দিন হতে পারে বজ্রবৃষ্টি

19

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

20