NNTV
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেড়েছে খাদ্যসংকটের ভয়াবহতা । প্রতিদিন প্রায় ৪৫০ টন আটার প্রয়োজন হলেও বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ২০০ টন। এর ফলে লাখ লাখ মানুষের খাদ্যনিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।


রবিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর  এ তথ্য জানিয়েছো্’। তারা অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছা করেই আটার সরবরাহ সীমিত করেছে। তারা পরিকল্পিতভাবে গাজার বাসিন্দাদের অনাহারে রাখার নীতি বাস্তবায়ন করছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা রয়েছে। তবে বাস্তবে অনুমতি দেওয়া হচ্ছে আগের সরবরাহের মাত্র ৩৮ শতাংশ। এতে খাদ্যসহ জরুরি সহায়তা প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম সীমিত হয়ে পড়ায় সংকট আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ আটা সরবরাহ বন্ধ করে দিয়েছে। সংস্থাটি আগে প্রতিদিন ২০ থেকে ৩০ টন সরবরাহ করত। অন্যদিকে ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ তাদের সরবরাহ ৩০০ টন থেকে কমিয়ে ২০০ টনে নামিয়ে এনেছে। এছাড়া আরও কয়েকটি সংস্থা রুটি ও আটা বিতরণ কর্মসূচি স্থগিত রেখেছে।

চলমান সংঘাতে গাজার ২৪ লাখ মানুষের মধ্যে প্রায় ১৯ লাখ এখনও বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন। দুই বছর ধরে চলা হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি থাকলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। অভিযোগ রয়েছে, খাদ্য, চিকিৎসা সামগ্রী ও আশ্রয় উপকরণ সরবরাহে চুক্তির শর্ত পূরণ করছে না ইসরায়েল।

এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় ১ লাখ ৭২ হাজার আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যুদ্ধে উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’: প্রধান উপদেষ

1

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

2

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

অ্যাশেজে ক্যাচ হাতছাড়া, ইংল্যান্ড দিয়েছে ৫০০ রান

5

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

6

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

7

নীলফামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুই ভাই নিহত

8

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

9

হান্নান মাসউদকে নিয়ে বিএনপি নেতা রাশেদ খানের বিস্ফোরক মন্তব্

10

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

11

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

12

ইসরায়েলি হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা ২১৭

13

পূবাইলে অননুমোদিত আবাসন প্রকল্পের অভিযোগে ‘এরাবিয়ান" গ্লোবাল

14

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

15

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

16

লালমনিরহাটে অর্ধেক অপারেশন রেখেই পালালেন ডাক্তার

17

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

18

ভোটকেন্দ্রে ইসির নিষেধাজ্ঞা: কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নি

19

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

20