NNTV
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরের ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী এসিল্যান্ড আনিসুর রহমান

সরকারি দপ্তর মানেই ভোগান্তি, দীর্ঘসূত্রতা আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য—সাধারণ মানুষের মধ্যে প্রচলিত এই ধারণা বদলে দিতে চান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমিসেবাকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছেন তিনি।

বিশেষ করে অসহায়, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সেবা নিশ্চিত করার পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কাজ করছেন এই কর্মকর্তা।1

গত অক্টোবরে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. আনিসুর রহমান। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর এটিই তাঁর প্রথম এসিল্যান্ড হিসেবে কর্মস্থল। তবে দায়িত্ব গ্রহণের শুরুতেই তাঁকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন কর্মকর্তা-কর্মচারী থাকায় নতুন কর্মপরিবেশে সমন্বয় তৈরি করে কার্যকর সেবাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাঁকে। গত ১২ অক্টোবর উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর এলাকায় অবৈধ ড্রেজার অপসারণে তাঁর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। পরে ১৮ অক্টোবর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন ও বাজার তদারকিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও আগ্রহ রয়েছে তাঁর। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা ও বিতর্কচর্চার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। উপজেলা পর্যায়ে আন্তঃউপজেলা বিতর্ক উৎসবের উদ্বোধন করে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার চর্চায় উৎসাহিত করেন।

এদিকে ভূমি কার্যালয়ে সেবা নিতে এসে কেউ যাতে দালাল বা অসাধু ব্যক্তির মাধ্যমে প্রতারিত না হন, সে বিষয়ে বিশেষ নজর দিয়েছেন আনিসুর রহমান। সেবাগ্রহীতারা যেন সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা নিতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি। এসব নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা নিজেই তদারকি করছেন।

এরই মধ্যে তাঁর কার্যালয় থেকে সেবা পেয়েছেন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী আব্দুল মান্নান এবং বিধবা নারী রহিমা বেগম। প্রয়োজনীয় ভূমিসেবা নিতে এসে তাঁদের দীর্ঘসূত্রতা বা হয়রানির মুখে পড়তে হয়নি। স্বল্প সময়ে সেবা পেয়ে আবেগাপ্লুত হন রহিমা বেগম। আব্দুল মান্নানের পরিবারের সদস্যরাও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, সরকারি দপ্তরে মানবিক আচরণ ও আন্তরিকতা থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

সম্প্রতি সরেজমিনে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে কথা হয় মো. আনিসুর রহমানের সঙ্গে।

তিনি বলেন, এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পাওয়ার পর ফরিদগঞ্জই আমার প্রথম কর্মস্থল। এখানে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে। শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। জেলার সদর উপজেলায় কাজ করার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরিদগঞ্জের ভূমিসেবাকে আরও সুন্দর ও জনবান্ধব করতে চাই।

তিনি আরও বলেন, ভূমি অফিস মানেই ভোগান্তি, সহজে ও স্বল্প সময়ে সেবা পাওয়া যায় না—সাধারণ মানুষের মধ্যে থাকা এমন ধারণা বদলাতে চাই। সেবাপ্রত্যাশীরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, সেটিই আমাদের অন্যতম লক্ষ্য। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, তা আমি নিজেই তদারকি করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

1

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

2

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪

3

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

4

ফ্লোরিডার চারটি আসনের মধ্যে তিনটিতে ডেমোক্র্যাটদের জয়

5

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

6

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

7

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার

8

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন

9

টঙ্গীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

10

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

11

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন

12

যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভ’

13

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

14

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

15

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

16

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

17

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

18

চরসুবুদ্ধি ইউপি নির্বাচনে আলোচনায় মইনুল ইসলাম সরকার

19

সারাদেশে ৮৭ লাখ ৫০ হাজার প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন

20