NNTV
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

সিনেমার গল্পকেও যেন হার মানানো এক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায়। দীর্ঘ ২৩ বছর ধরে বাবার হত্যার স্মৃতি বয়ে বেড়ানোর পর অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে প্রতিশোধ নিয়েছেন এক ব্যক্তি। 

গত ১১ জুলাই পুনে জেলার ভোর তহসিলের পুরোনো কাটরাজ সুড়ঙ্গের কাছে সঞ্জয় বাবুরাও কাডু-দেশমুখ নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। এরপর প্রযুক্তিগত প্রমাণ ব্যবহার করে মন্থন বৈদ্য এবং সৌরভ পরদেশীকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুনে গ্রামীণ পুলিশের লোকাল ক্রাইম ব্রাঞ্চ। 

গত সোমবার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর প্রমোদ ক্ষীরসাগর বলেন, উভয়কেই ১৪ জুলাই আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেছে যে, মিজান শেখ এবং সন্দীপ কোরি নামে আরও দুই সহযোগীর সাহায্যে তারা কাডু-দেশমুখকে হত্যা করেছে।

কাডু-দেশমুখকে হত্যার পেছনে একটি কারণ জানিয়েছে তারা। ২৩ বছর আগে  ২০০৩ সালে তুচ্ছ বিবাদের জেরে মন্থনের বাবা দিনেশ বৈদ্যকে কাডু-দেশমুখ হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তখন মন্থনের বয়স ছিল মাত্র ছয় মাস।

অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর চেতন মাচালে জানান, মন্থন বছরের পর বছর ধরে তার বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার ক্ষোভ পুষে রেখেছিলেন। কাডু-দেশমুখকে সরিয়ে দেওয়ার জন্য অন্য আসামিদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। 

তিনি জানান, কাডু-দেশমুখ যখন খুন হন, তখন তিনি অন্য একটি ফৌজদারি মামলায় জামিনে মুক্ত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ

1

পুতিনের সাথে আল-শারার বৈঠক, সিরিয়ার রাষ্ট্রপতিকে কী ফিরিয়ে

2

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

3

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

4

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

5

হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

6

শুরু হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

7

৭৪ বছর পর সমুদ্রের তলদেশে পাওয়া গেল নিখোঁজ বিমানের ধ্বংসাবশে

8

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

9

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

10

ময়মনসিংহে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচির

11

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

12

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

13

আজ থেকে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে

14

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

15

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

16

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ১০

17

১১০টি এয়ারগানের গুলি দুইটি এয়ারগান উদ্ধার

18

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

19

২ বিভাগসহ দেশের ৮ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ

20