NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ পবিত্র শবে মেরাজ

আজ শুক্রবার দিবাগত রাত পবিত্র শবেমেরাজ। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে মেরজা বা ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেছিলেন তিনি। এ কারণেই উম্মতে মোহাম্মদির কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত। পবিত্র কোরআনে এই অলৌকিক ঘটনাকে ইসরা (রাতে ভ্রমণ) ও মিরাজ (ঊর্ধ্বগমন) হিসেবে বর্ণনা করা হয়েছে। পবিত্র শবেমেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জুমা বায়তুল  মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। এ উপলক্ষে দেশের সব মসজিদ, মাদ্রাসা, খানকা, ধর্মীয় ও সামাজিক সংগঠন ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে। এ মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

1

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

2

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

3

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

4

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

5

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

6

এক মাসে ত্বক উজ্জ্বল করার উপায়

7

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, তিনজনের লাশ উদ্ধার

8

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

9

বগুড়ায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যকে কুপিয়ে হত্যা

10

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

11

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

12

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

13

ডিসিরা সাংবাদিক হওয়ার নীতিমালা চান, ভাবছে মন্ত্রণালয়

14

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

15

যমুনায় এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে

16

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

17

বিবর্ণ প্রত্যাবর্তন সাকিবের, জয় নিয়ে মাঠ ছাড়ল দল

18

এক টিকিটে তিনবার আয়, ফিফার বাণিজ্যে আইনি জটিলতা

19

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

20