NNTV
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত শামীম মিয়া উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে শামীম মিয়া শিবজাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশে থাকা অন্য জেলেরা নদীতে একটি জাল ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে তার নিথর দেহ দেখতে পান। পরে তারা দ্রুত পরিবারকে খবর দেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

2

ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

3

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

4

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

5

সোনারগাঁয়ে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

6

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে দায়ের করা শতাধিক মামলার প

7

গাজীপুর সদর থানায় পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনেই গ্রেফতার

8

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার

9

দুবাই বন্যার কবলে পড়েছে

10

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

11

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

12

চুয়াডাঙ্গায় স্থানীয়রা জব্দ করে ২০ বস্তা সার

13

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

14

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

17

বিদেশি পর্যটককে হেনস্তা: লালপুরে টিকটকার আটক

18

চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩২৫

19

বাংলাদেশের নির্বাচন গিয়ে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

20