NNTV
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পেনে রেল ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

স্পেনের দ্রুততম গতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকে আহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্পেনের কংগ্রেসে দেওয়া ভাষণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বিবিসি রিপোর্ট অনুযায়ী, পদত্যাগের কথা জানিয়ে অস্কার পুয়েন্তে বলেন, ‘স্পেনের মতো একটি দেশে, এক বছরের কম সময়ের মধ্যে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও একজন পরিবহনমন্ত্রী তাঁর পদে বহাল থাকতে পারেন না।’

গত বুধবার এ দুর্ঘটনাটি ঘটে , স্পেনের তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে। সেখানে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুততম গতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়। দাঁড়িয়ে থাকা ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় রেনফের ট্রেনে যাত্রী ছিলেন ৩৯৭ জন। উরদা জায়গাটি রাজধানী মাদ্রিদের দক্ষিণে অবস্থিত।

অস্কার গত জানুয়ারির আরও একটি দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন। ওই রেল দুর্ঘটনায় স্পেনে ৪৬ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

তবে গত সপ্তাহের দুর্ঘটনাটিকে আধুনিক ইউরোপের সবচেয়ে ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৩ সালের পর স্পেনে ঘটা সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাও এটা।

এর আগে এর আগে ২০১৩ সালে স্পেনের সান্তিয়াগো দে কম্পোসতেলা শহরের কাছে এক বড় ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

1

আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিল

2

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা

5

নরসিংদীর পলাশে পৃথক বাড়ী থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

7

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

8

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

9

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

10

নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা: পরকীয়া প্রেমিক গ্র

11

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

12

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

13

হাড়কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

14

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

15

মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হলো ইরান সংশ্লিষ্ট চারটি জাহাজ

16

আইআরজিসি দাবি করেছে, মার্কিন তেলবাহী জাহাজে হামলা

17

বিশ্বকাপে পর মেসির ছবি সরিয়ে দিল মিশরের জনপ্রিয় চিপস ব্র্যা

18

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে যেসব নির্দেশনা মানতে

19

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ

20