NNTV
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৩৪ ও ১৮৯৫ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে ৭০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

এদিন এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বিডি থাই, খান ব্রাদার্স, মুন্নু ফেব্রিকস, লাভেলো আইসক্রিম, সিমটেক ইন্ডাস্ট্রি, ইভেন্সি টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, প্রগতি ইন্স্যুরেন্স, সায়হাম কটন ও ওরিয়ন ইনফিউশন।

এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৯ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৬ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ১০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

1

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

2

পাকিস্তানের বেড়ে গেছে বিশ্বকাপ জেতার এর সম্ভাবণা

3

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

4

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ

5

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

6

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

7

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

8

নির্বাচনের ফলাফল নিয়ে মারামারি মুন্সীগঞ্জে,আহত ১

9

সৌদি থেকে ৪০ হাজার টন সার আমদানি করবে সরকার

10

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

11

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

12

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

13

জোভান-তটিনী নিয়ে আসছেন ‘সম্পর্কের গল্প’

14

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

15

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

16

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

17

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

18

পল্লবীতে একই পরিবারের ৪ সদস্যের মৃতদেহ উদ্ধার

19

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

20