NNTV
প্রকাশ : Mar 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর পলাশে পৃথক বাড়ী থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে একই মহল্লার পৃথক দুটি  বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মধ্য বাগপাড়ার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাগপাড়ার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিমের বাবা-মা অন্যত্র অবস্থান করায় তিনি বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। মরদেহে পচন ধরায় কয়েকদিন আগেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে একই মহল্লার আরেক যুবক শেখ শরিফের বাড়িতে গিয়ে তার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি বিষয়টি টের পাননি বলে জানিয়েছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুজনই বন্ধু ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



এনএন টিভি / বশির আহম্মেদ মোল্লা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহবুবুর

1

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

2

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

3

বানিয়াচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে পাথরবাহী ট্রাক আটকা, বন্ধ সড়ক

4

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

5

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

6

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি সকালে নয়, হবে বিকেলে

7

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

8

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

9

আজ শাকিব খান এর জম্মদিন

10

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার

11

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

12

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

13

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

14

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

15

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

16

লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় মামলা, গ্রেফতার ১

17

শাহবাগের ঘটনায় ছাত্রদলের চার সদস্যের তদন্ত কমিটি গঠন

18

বিএনপি খালেদা জিয়ার দেখানো পথে চলবে:রিজভী

19

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

20