NNTV
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্প

জেনেভায় আজ মঙ্গলবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে। এর আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন। ট্রাম্পের বিশ্বাস, ইরান এবার একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

প্রেসিডেন্টের উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি এই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

এ আলোচনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে রাখছে মার্কিন সেনাবাহিনী।

চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরান বরাবরই আলোচনার টেবিলে কঠোর অবস্থান দেখানোর চেষ্টা করে। কিন্তু গত গ্রীষ্মে যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়, তখন তারা সেই অবস্থানের পরিণাম বুঝতে পেরেছে।

ট্রাম্পের মতে, ‘চুক্তি না করার পরিণাম ভোগ করতে তারা (ইরান) আর চাইবে বলে আমার মনে হয় না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ‘ট্রান্সফরমার চুরি করতে’ সেচঘরে থাকা কৃষককে ‌হত্যা

1

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় পৌঁছেছে আইসিসির প্রতিনিধি

2

ভারতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

3

হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

4

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি অন্তর্বর্

5

জাপানে ধেয়ে আসছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ডলফিন, নিরাপদ আশ্রয়ে আ

6

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে ব্রিটিশ শিয়াল

7

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

8

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

9

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি জোরদারে আলোচনায় বসছে সিঙ্গাপুর-

10

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

11

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

12

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

13

ভীত না হয়ে সতীর্থদের জয়ের জন্য খেলতে বললেন রদ্রি

14

মির্জা আব্বাস : ভোট চাও,গীবত গেয় না

15

কৃষক কার্ডের জন্য বরাদ্দ থাকছে ১ হাজার কোটি টাকা

16

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

17

ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার

18

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

19

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

20