NNTV
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেন গোলকিপার উনাই সিমন

এবারের বিশ্বকাপে গোলকিপারদের দুর্দান্ত পারফরম্যান্স নতুন আলোচনার জন্ম দিয়েছে। একের পর এক অসাধারণ সেভ, পেনাল্টি ঠেকানো এবং ম্যাচের ভাগ্য বদলে দেওয়া মুহূর্তের কারণে অনেকেই ইতোমধ্যে এই আসরকে ‘গোলকিপারদের বিশ্বকাপ’ বলে অভিহিত করছেন। গোল করার রেকর্ডে যেমন ছুটছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইনরা, তেমনি গোল ঠেকিয়েও একের পর এক রেকর্ডের পাতায় নাম তুলছেন বিভিন্ন দলের গোলকিপাররা। নতুন করে সেই তালিকায় নিজের নাম তুলেছেন উনাই সিমন।

অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলে স্পেনের জেতা ম্যাচে রেকর্ড গড়েছেন সিমন। এই ম্যাচে গোল হজম না করে বিশ্বকাপের ইতিহাসে টানা সর্বোচ্চ সময় ক্লিন শিট রাখার নতুন রেকর্ড গড়েছেন স্পেনের এই গোলকিপার।

বিশ্বকাপে এখন পর্যন্ত টানা ৫১৯ মিনিট কোনো গোল হজম করেননি সিমন। এর মধ্য দিয়ে ভেঙে দিয়েছেন ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর পুরোনো রেকর্ড। ১৯৯০ বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। 

সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে কোনো গোলরক্ষকের দীর্ঘতম ক্লিন শিটের রেকর্ড। সিংহাসনটা এবার কেড়ে নিলেন সিমন। তালিকার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটন। যিনি টানা ৫০০ মিনিট গোল হজম করেননি।সিমনের রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপে। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ৫১ মিনিটে আও তানাকার গোলের পর আর কোনো বল তাঁর জালে জড়ায়নি। এরপর সেই ম্যাচের বাকি সময়, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ১২০ মিনিট এবং ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচ মিলিয়ে টানা ৫১৯ মিনিট অপরাজিত থেকেছেন তিনি।

এতে স্পেনের হয়েও নতুন ইতিহাস গড়েছেন সিমন। এতদিন দেশটির হয়ে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৪৭৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ছিল কিংবদন্তি ইকার কাসিয়াসের দখলে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে গড়া সেই কীর্তিও এখন অতীত। সিমন শুধু কাসিয়াসকেই ছাড়িয়ে যাননি, বিশ্বকাপ ইতিহাসের শীর্ষেও উঠে গেছেন।

বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগ যেমন নজর কেড়েছে, তেমনি তাদের সাফল্যের বড় ভিত্তি হয়ে উঠেছে রক্ষণ। আর সেই রক্ষণের শেষ আস্থার জায়গায় থাকা সিমন প্রমাণ করলেন শিরোপার স্বপ্ন দেখতে হলে গোলকিপারের দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় ১৬০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

1

সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকায় তিনটি স্থাপন

2

কৃষক কার্ডের জন্য বরাদ্দ থাকছে ১ হাজার কোটি টাকা

3

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

4

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

5

পটিয়ায় সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন

6

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

7

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

8

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

9

যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায়:২৩ জনের মরদেহ উদ্ধার

10

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

11

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

12

এপস্টিন ইস্যুতে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হি

13

তারেক রহমান গেল জামায়াত আমিরের বাসায়

14

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

15

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

16

সিলেটে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক

17

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

18

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

19

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির ৪ জন নেতার পদত্যাগ

20