NNTV
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সাভারের ৩ ইউনিয়ন সংযুক্তির প্রতিবাদে বিক্ষোভ

কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন  যুক্ত করার প্রতিবাদে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। আজ শুক্রবার(৭ আগস্ট) জুমার নামাজে শেষে হেমায়েতপুর বাস স্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন হাজারো মানুষ। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

এর আগে সাভারে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয় আন্দোলনে অংশ নেন স্থানীয়রা।

আন্দোলনকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে কৌশলে ফর্মে স্বাক্ষর নেওয়া হয়েছে। সেই ফর্মগুলো মূলত এই তিন ইউনিয়নকে সাভার থেকে বাদ দিয়ে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার প্রস্তাবনা ছিল। তারা সাভার উপজেলাতেই থাকতে চান এবং কোনোভাবেই প্রস্তাবিত কেরানীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত হতে রাজি নন। 

দ্রুত এই প্রস্তাবনা বাতিল করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। আন্দোলনের অংশ হিসেবে খুব শিগগিরই জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান, এলাকাভিত্তিক গণস্বাক্ষর অভিযান এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তার

1

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

2

এবার ১২টি ভাষায় শোনা যাবে আইপিএলের ধারাভাষ্য

3

যেসব এলাকায় আজ দেওয়া হবে ফ্যামিলি কার্ড

4

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

5

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

6

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত

7

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

8

আর্জেন্টাইনদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

9

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের কৃতী শিক্ষার্থী সংবর্ধন

10

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

11

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

12

মৌলভীবাজারে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

13

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

14

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন উন্মুক্ত করে দেয়া হয

15

নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

16

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

17

ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ

18

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

19

আজ নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

20