NNTV
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

চেক বাউন্সের মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদব গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহার কারাগারে বন্দি রয়েছেন।

৯ কোটি রুপির দায় থাকায় মামলায় জড়ান রাজপাল। বিশাল পরিমাণ এ অর্থ পরিশোধ করতে না পারায় গত ৪ ফেব্রুয়ারি তাকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দেন ভারতের দিল্লি হাইকোর্ট। কিন্তু রাজপাল আত্মসমর্পণ না করে আইনি লড়াইয়ে হাঁটেন।

 
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য নেয়া ৫ কোটি রুপি লোন সুদে-আসলে এখন ৯ কোটি রুপির দায় সৃষ্টি করেছে। বিশাল পরিমাণ অর্থ পরিশোধ করতে আদালতে সময় বাড়ানোর আবেদন করেন রাজপাল।

কিন্তু কমেডিয়ানের আবেদন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা আবেদনটি খারিজ করে বলেন, ‘সময় বাড়ানোর পক্ষে কোনো আইনগত যুক্তি নেই।’
 
আরও পড়ুন: থালাপতি বিজয়ের পিটিশন খারিজ
 
তাই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ মুহূর্তে তিহার কারাগারে রয়েছেন রাজপাল।
 
প্রসঙ্গত, অভিনয় গুণ দিয়ে দর্শক হাসিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন রাজপাল যাদব। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’, ‘ফের হেরাফেরি’  ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌ উপদেষ্টা বলেছেন হাদির খুনিরা দেশের বাহিরে পালালেও খুঁজে আ

1

ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাত, বিপর্যয়ে রাশিয়ার কামচাটকা

2

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

3

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

4

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

5

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

6

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

7

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

8

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

9

পরিচালিত করার কৌশল সন্তানকে দ্বিনি মূল্যবোধে

10

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

11

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

12

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

13

জয়পুরহাটে বিজিবির নজরদারি জোরদার

14

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামে

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

গাজীপুরে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ

17

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

18

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে যুক্ত হলেন নাজিমুদ্দি

19

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

20