NNTV
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ভেতর  সিজদারত অবস্থায় এক বৃদ্ধকে  হত্যার খবর পাওয়া গেছে। 

আজ রবিবার ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত হাফিজ উল্লাহ (৮০) পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

এঘটনায় পুলিশ অভিযুক্ত জসিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ফজরের নামাজ চলাকালীন সময়স জসিম মিয়া মসজিদের ভেতর প্রবেশ করে হাফিজ উল্লাহর উপর হামলা করে। জসিম কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। এসময় হাফিজ মিয়া নামাজে সিজদারত অবস্থায় ছিলেন। ঘটনার পর স্থানীয়রা হাফিজ উল্লাহকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, এ ঘটনায় জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হাফিজ উল্লাহর দোকান থেকে জসিম মিয়া বাকিতে মালামাল নিতেন। গতকাল শনিবার বকেয়া টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

1

বাংলাদেশ নির্বাচনে জয়ী প্রার্থী সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র-ম

2

ধানের শীষের পক্ষে চরভৈরবী ২ নং ওয়ার্ডে গণসংযোগ

3

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

4

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

5

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

6

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

7

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

8

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

9

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয়

10

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

11

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

12

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

13

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

16

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

17

ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা

18

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

19

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

20