NNTV
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস


দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বিকেলের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

1

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

2

দেশে জ্বালানিসংকটে বাড়ছে লোডশেডিং

3

১৫ ফেব্রুয়ারির মধ্যেগঠন করা হবে সরকার:মির্জা ফখরুল

4

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

5

শুভ বড়দিন আজ

6

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

7

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

8

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭ ফিলিস্তিনি

9

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

10

সাইবার সুরক্ষা আইন আবারও সংশোধন, বাড়ছে শাস্তি

11

ইরানের টিকে থাকার পরিকল্পনা

12

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন

13

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

14

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

15

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

16

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

17

আজ বিকেলে সিলেটে ভূমিকম্প অনুভূত

18

ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সাড়ে চার হাজার শ

19

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

20