NNTV
প্রকাশ : Mar 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শনিবার অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘রাষ্ট্রপতি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। তিনি বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানাবেন।’

রাষ্ট্রপ্রধান বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। 

এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে প্রায় ৮ হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগত অতিথিদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হবে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের মতবিনিময় সভা

1

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা:

2

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

5

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

6

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

7

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

8

৬৩ তম বার্ষিক সভা অনুষ্ঠিত বিএসআরএম(BSRM )- এর

9

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

10

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন

11

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

12

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

13

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

14

মধ্যপ্রাচ্যের তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

15

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

16

সিরিয়াসহ ৮ দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প

17

তারেক রহমান ২০ বছর পর আজ পা রাখবেন সিরাজগঞ্জে

18

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

19

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

20