NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ


গুগলের পর এবার ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে আমেরিকার সফ্টঅয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে প্রধান নির্বাহী সত্য নাডেলা এই ঘোষণা দেন। 

তিনি জানান, ভারতে এআই পরিকাঠামো গড়ে তুলতে ১৭ দশমিক ৫ বিলিয়ন আমেরিকান ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফ্ট।, যা এশিয়ার মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ।

বিশ্বের অনেক প্রযুক্তি কোম্পানিই ভারতে তাদের বাজার সম্প্রসারণের প্রতিযোগিতায় নেমেছে। দ্রুতগতিতে ডিজিটাল অবকাঠামোর বিস্তার হওয়ায় দেশটি এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বাজারগুলোর একটি। চলতি বছরের অক্টোবরে গুগল জানিয়েছিল, তারা আগামী পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

তিন দিনের ভারত সফরে থাকা নাদেলা নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা ছাড়াও বেঙ্গালুরু ও মুম্বাইয়ে অনুষ্ঠিত এআই-বিষয়ক কর্মসূচিতে অংশ নেবেন।সত্য নাদেলার সঙ্গে সাক্ষাতের পর মোদি এক্সে লিখেছেন, এআই নিয়ে বিশ্ব ভারতের ব্যাপারে আশাবাদী।

এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, তারা ভারতে চলমান কার্যক্রম আরও বিস্তৃত করতে চায়। দেশটিতে তাদের সবচেয়ে বড় হাইপারস্কেল সুবিধা নিশ্চিত করতে একটি নতুন ডেটা সেন্টার ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যক্রম শুরু করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

1

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান

5

পটিয়ায় মারছা ঈগলসহ ত্রিমুখী সংঘর্ষে নিহত এক, আহত ১০

6

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

মা হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে ক্যাটরিনা

8

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

9

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

10

ময়মনসিংহে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচির

11

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

12

কম পারিশ্রমিকের জন্য প্রযোজকদের দুষলেন অভিনেত্রী কৃতি

13

শ্বেতপত্র প্রকাশ করল আইসিটি বিভাগ

14

বার্সেলোনা পিছিয়ে পড়েও করলো দুর্দান্ত জয়

15

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

16

আজকের বাজারে স্বর্ণের দাম

17

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

18

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

19

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

20