NNTV
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। 

আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশের সীমানায় স্থাপিত বাজারের নামকরণ নিয়ে ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে। এ নিয়ে কয়েকদিন ধরে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর পূর্বপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে।

সংঘর্ষের সময় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। 

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

1

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েলি বাহিনী

2

নারী স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার:স্বাস্থ্য প্রতিমন্ত্রী

3

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

4

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

5

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

6

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বললেন শুদ্ধি অভিযান চালাতে

7

কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা চালাবে

8

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

9

এবার ১৩ লাখ ডলারের গাড়ি কিনলেন ক্রিস্টিয়ানো রোনালদো

10

হরমুজে প্রায় ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

11

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

12

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

13

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

16

মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল, কানায় কানায় পূর্ণ

17

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

18

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

19

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

20