NNTV
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলে আটক বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর সোপর্দ

বাংলাদেশ থেকে ব্রাজিল হয়ে মেক্সিকো সীমান্ত ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মানবপাচার চক্রের অন্যতম সদস্য হিসেবে অভিযুক্ত বাংলাদেশি সাইফুল্লাহ আল-মামুন। (৩৯। ব্রাজিল থেকে গ্রেফতারের পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) তাকে টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো ফেডারেল আদালতে হাজির করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, মাথাপিছু ৩০ থেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের প্রথমে ব্রাজিলে নেওয়া হতো। পরে দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশ হয়ে তাদের মেক্সিকোর সীমান্তবর্তী এলাকায় পৌঁছে দেওয়া হতো। সেখান থেকে রিও গ্র্যান্ডে নদী পার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবস্থা করত পাচারচক্র।

তদন্ত সূত্রে জানা গেছে, এ মামলায় গ্রেফতার হওয়া চক্রের দুই সদস্য মোহাম্মদ মিলন হোসেন (৪৬) ও মোক্তার হোসেন (৩৮) তদন্তকারীদের কাছে আল-মামুনের সম্পৃক্ততার তথ্য দেন। এর ভিত্তিতে ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্রাজিলের সাও পাওলো থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ৮ জুলাই ব্রাজিল সরকার তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে।

এর আগে, একই মামলায় দোষ স্বীকার করায় মিলন হোসেন ও মোক্তার হোসেনকে টেক্সাসের ফেডারেল আদালত ৪৬ মাস করে কারাদণ্ড দেন। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, আল-মামুনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে মানবপাচারের একাধিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ৫ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিচার বিভাগ আরও জানায়, আন্তর্জাতিক মানবপাচারবিরোধী অভিযান পরিচালনাকারী জয়েন্ট টাস্ক ফোর্স আলফা-এর সমন্বয়ে এ পর্যন্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪১৪ জন বিভিন্ন মেয়াদের সাজা পেয়েছেন এবং ৩৬০ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড হয়েছে। কয়েকজনের সম্পদও জব্দ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই পাচারচক্রের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও ঢাকায় অবস্থান করছেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

1

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

2

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে

3

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

4

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

5

শবে বরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি-পটকা নিষেধাজ্ঞা

6

মহান-বিজয়-দিবসে-ক্রিকেট-টুর্নামেন্ট:-আয়োজন-বসুন্ধরা-শুভসংঘের

7

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

8

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

9

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট

10

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

11

শিবপুরে দুর্যোগে অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই ম

12

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

13

আজ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু

14

নারায়ণগঞ্জে বসতবাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার, নগদ টাকা ও মালাম

15

মুন্সীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর বুকে গুলি চালালেন আর

16

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল

17

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

18

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

19

আগামীকাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

20