NNTV
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের খেতে ব্যাপক ক্ষতি হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।  আগে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ গতকাল রবিবার বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে।

মো. রুহুল আমীন বাবু নামে এক শিক্ষক বলেন, ‘বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম সবচেয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। দুই দিন আগে যে মরিচ ১০০ টাকা কেজি ছিল, আজ তা ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই।’

মানিকগঞ্জ সদর উপজেলার হেলাচিয়া এলাকার মরিচচাষি রহিজ উদ্দিন বলেন, ‘দুই বিঘা জমিতে মরিচের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে প্রায় সব মরিচ নষ্ট হয়ে গেছে। বিক্রি করে ঘরে টাকা তোলার আগেই সব শেষ হয়ে গেল। এর আগে পেঁয়াজ চাষেও ক্ষতির মুখে পড়েছি। একের পর এক ক্ষতি হলেও কেউ খোঁজ নেয়নি। কৃষি অধিদপ্তরে ফোন দিলেও অনেক সময় কেউ ফোন ধরেন না। দুর্যোগের সময় যদি কৃষকদের পাশে কেউ না থাকে, তাহলে ভবিষ্যতে অনেকেই মরিচ চাষ ছেড়ে ভুট্টাসহ অন্য ফসলের দিকে ঝুঁকবেন।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজাহান সিরাজ বলেন, জেলায় ১০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১ হেক্টর জমির মরিচ সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া আরও বেশ কিছু জমির মরিচ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ফোন না ধরার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের নির্বাচনী বেইজ ক্যাম্প ঘুরে দেখলেন বিজিবি মহাপরি

1

সপ্তম গণবিজ্ঞপ্তির পথে এনটিআরসিএ, ৬৮ হাজার শিক্ষক নিয়োগে আবে

2

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

3

পূবাইলে যুবদল নেতা সোহেল খানের উদ্যোগে ইফতার বিতরণ

4

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

5

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

6

জেনে নিন কুসুম গরম পানিতে মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

7

নির্বাচনে জয় হোক বা পরাজয় কিন্তু তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত

8

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

9

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

10

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুল

11

আবারও বাড়ল স্বর্ণের দাম

12

বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত

13

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

14

আজকের স্বর্ণের দাম: ১৮ ডিসেম্বর ২০২৫

15

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

16

যৌন হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জি

17

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

18

তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে:ট্রাম্প

19

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

20