NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা পোশাক

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির শপথ ও অভিষেক অনুষ্ঠান শুধু রাজনৈতিকভাবেই নয়, ফ্যাশনের দুনিয়াতেও তৈরি করেছে আলাদা আলোচনার ঢেউ। এর প্রধান কারণ- মেয়রের স্ত্রী ও নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পোশাক নির্বাচন। ব্যয়বহুল নতুন পোশাক কেনার প্রচলিত ধারা ভেঙে তিনি বেছে নিয়েছেন ভাড়া করা পোশাক, যা প্রশংসা কুড়িয়েছে বিশ্বজুড়ে।

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডির এই পোশাক সজ্জা কেবল স্টাইল নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক বার্তাও বহন করেছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে লড়াই করা তার স্বামীর রাজনৈতিক আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে রামা প্রমাণ করেছেন যে, আভিজাত্য ও স্বকীয়তা ফুটিয়ে তুলতে বিপুল অর্থের চেয়ে সুরুচি ও মূল্যবোধই বেশি গুরুত্বপূর্ণ।

গত ১ জানুয়ারি জোহরান মামদানির শপথ গ্রহণ অনুষ্ঠানে রামা দুওয়াজি বিখ্যাত ফরাসি ব্র্যান্ড ‘ব্যালেনসিয়াগা’-র একটি ফানেল নেক উল কোট পরেছিলেন, যা তিনি নিউইয়র্কের বিলাসবহুল রেন্টাল সার্ভিস ‘অলব্রাইট ফ্যাশন লাইব্রেরি’ থেকে ভাড়া নিয়েছিলেন। এই সাজের সঙ্গে ছিল ভিনটেজ গোল্ড ইয়ার রিং এবং ‘মিস্টা’ ব্র্যান্ডের বুট জুতা।

এর পরদিন সিটি হলে আয়োজিত ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠানে তাকে দেখা যায় একটি চকলেট ব্রাউন ফানেল নেক ফক্স ফার কোটে। এই পোশাকটি তিনি ফিলিস্তিনি-লেবানিজ ডিজাইনার সিনথিয়া মেরহেজের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। বিশিষ্ঠ স্টাইলিস্ট গ্যাব্রিয়েলা কারেফা-জনসন রামার এই ফ্যাশনকে ‘রিগ্যাল ইন দ্য পাঙ্কেস্ট ওয়ে’ বা রাজকীয় অথচ সাহসী হিসেবে বর্ণনা করেছেন।
রামা দুওয়াজির এই ভাড়া করা পোশাক পরার সিদ্ধান্তটিকে বিশেষজ্ঞরা অত্যন্ত সচেতন ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। নিউইয়র্ক ভিনটেজের প্রতিষ্ঠাতা শ্যানন হোয়ির মতে, রামা তার পোশাকের মাধ্যমে ছোট স্বাধীন ব্যবসা এবং পরিবেশবান্ধব স্থায়িত্বপন্থী ফ্যাশনকে সমর্থন জানিয়েছেন।

নতুন মেয়র জোহরান মামদানি যেহেতু সাধারণ মানুষের অধিকার ও সাম্যের রাজনীতি করেন, তাই তার স্ত্রীর সরাসরি দামী ব্র্যান্ডের নতুন পোশাক এড়িয়ে ভাড়া করা ভিনটেজ অলংকার ও সেকেন্ড-হ্যান্ড ব্র্যান্ডের ওপর গুরুত্ব দেওয়া একটি শক্তিশালী নৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ। এর মাধ্যমে রামা দুওয়াজি ফ্যাশন জগতে এক নতুন ধারার সূচনা করেছেন, যেখানে ব্যক্তিত্ব ও নীতিই মূল অলংকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭ ফিলিস্তিনি

1

ইরানে ইন্টারনেট ব্লকিং অতিক্রম করল ১,০০০ ঘণ্টা

2

সালাহউদ্দিন আহমদকে অপহরণ করে ভারতে পাঠানোর নির্দেশদাতা কে?

3

খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

4

গাজা, সুদানে বাংলাদেশের হাফেজ্জী টিম খাদ্য সহায়তা দিচ্ছে

5

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয়

6

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

7

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

8

পশ্চিম তীরে নতুন করে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েল

9

আবারও বাড়ল স্বর্ণের দাম

10

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

11

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

12

ভোটকেন্দ্রে ইসির নিষেধাজ্ঞা: কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নি

13

পুলিশের অভিযানে রাজশাহীতে গ্রেফতার ১৯

14

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

15

তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি

16

যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি দিলো ইউক্রেনের প্রেসিডেন্ট জে

17

কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণ

18

ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে মিলল কর্মকর্তার ঝুলন্ত মরদ

19

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

20