NNTV
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নেবে পশ্চিমা মিত্ররা।

গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্রের মিত্ররা  । ফ্রান্স এ বিষয়ে তার অংশীদারদের সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট। বুধবার তিনি বলেছেন, জার্মানি এবং পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে উত্থাপন করা হবে এ বিষয়টি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এই বিকল্পগুলোর মধ্যে সামরিক বাহিনী ব্যবহারের বিষয়টিও রয়েছে। হোয়াইট হাউজ বিবিসিকে জানিয়েছে, ডেনমার্কের অধীনে থাকা আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনাটা তাদের কাছে জাতীয় নিরাপত্তার বিষয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়গুলোর একটি।

এদিকে, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন বলেছেন, ভেনেজুয়েলার মতো গ্রিনল্যান্ডে 'রাতারাতি দখলের' পরিস্থিতি নেই যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের বদলে সরাসরি যোগাযোগ হওয়া উচিত। গত সোমবার এক সংবাদ সম্মেলনে নিলসেন জানান, আমাদের দেশকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ঠিক নয়। আমরা একটি গণতান্ত্রিক দেশ এবং বহু বছর ধরেই তা বজায় আছে। সাম্প্রতিক মার্কিন বক্তব্য ঘিরে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি এমন নয় যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে। এটি বাস্তবতা নয়। তাই আমাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বরং আমরা যে ভালো সহযোগিতার সম্পর্ক ছিল, সেটি পুনরুদ্ধার করা উচিত।

নিলসেন বলেন, ‘গ্রিনল্যান্ড একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং জনসাধারণের উদ্বেগ আমি পুরোপুরি বুঝতে পারছি।’ সামরিক সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনাও নাকচ করেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রথমেই আমি বলতে চাই, এই দেশে সম্ভাব্য বা কাল্পনিক সামরিক অভিযানের কথা বলা উপযুক্ত নয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

1

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

2

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

5

ফুটবল বিশ্বকাপ থেকে পিছিয়ে গেলেন ডাচ মিডফিল্ডার

6

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

7

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

8

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

9

মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন :এবি পার্টি

10

শুরু হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

11

জয়পুরহাটে বিজিবির নজরদারি জোরদার

12

সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

13

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

14

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১

15

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

16

নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি

17

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

18

দেশের ৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

19

খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্

20