NNTV
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে চাঁদাবাজির মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় চাঁদাবাজি, লুটপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী দিপু মিয়া।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আয়েশা আক্তারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার মানিকনগর এলাকার বাসিন্দা ছোবহান মাদবরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর। চাঁদা না দেওয়ায় গত বছরের ২ ডিসেম্বর রাতে কাজীরহাট এলাকার ছোবহান মাদবরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল লুট, নগদ অর্থ আত্মসাৎ এবং প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে দোকানঘর দখল করে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

পরে গত বছরের ১২ ডিসেম্বর শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত সুরুজ মাদবর ও স্বাধীন মাদবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারির পরও দীর্ঘদিন তারা প্রকাশ্যে চলাফেরা করলেও গ্রেফতার না হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। পরে গত এপ্রিল থেকে তারা হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সুরুজ মাদবর ও স্বাধীন মাদবর। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, কেউ যদি কোনো রকম অনৈতিক কাজে জড়িত হয়ে থাকেন, তাহলে তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্সেনাল ফিরেছে শীর্ষে

1

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

2

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

3

গুরুতর অসুস্থ কারিনাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে স্থানান

4

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, আশ্বাস পুতিন

5

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচ

6

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীকে

7

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

8

উত্তাল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ,টিয়ারশেল নিক্ষেপ

9

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

10

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

11

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

12

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

13

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

14

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

15

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

16

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

17

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

18

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোট

19

আজ ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট বিক্রি

20