NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (১ কেজিতে ৩৫ আউন্স ধরে মোট ২ লাখ ২১ হাজার কেজি) সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

বিপুল পরিমাণে এ সোনা উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুত বৃদ্ধি ও নিজেদের বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোম্পানিটির উদ্যোগ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

লক্ষ্যভিত্তিক খননকাজের মাধ্যমে মা’আদেনের ভান্ডারে এ নতুন সোনা যুক্ত হয়েছে। শুরুতে ৯০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বার্ষিক হিসাব-নিকাশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কমানো হয়েছে।

মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি থেকে নতুন সোনাগুলো উত্তোলন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন হয়েছে মানসুরাহ মাসসারাহ থেকে। সেখান থেকে ৩০ লাখ আউন্স সোনা উত্তোলন হয়। এরপর উরুক ২০/২১ ও উম্ম আস সালাম মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন হয়েছে। ওয়াদি আল জাও থেকে এবারই প্রথম সোনা উত্তোলন করা হয়েছে।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, ‘এ ফলাফলে এটা স্পষ্ট যে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কাজ করছে। ঠিক এ কারণেই আমরা সৌদি আরবের সোনার ভান্ডারে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রাখছি।’

উইল্ট আরও বলেন, ‘চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের ঘটনাটি সোনা আহরণে মা’আদেনের সম্ভাবনাকেই প্রতিফলিত করছে। আমরা যখন অনুসন্ধান ও খনি উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছি, তখন আমাদের সম্পদ বাড়ছে। এ বৃদ্ধি ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহের ক্ষেত্রে সহায়ক হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

1

কুমিল্লায়

2

নরসিংদীর পাঁচটি আসনে ৪৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন

3

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

4

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

5

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

6

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে

7

শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার সিঁড়ি নয় এই মানসিকাতা থেকে বেরিয়ে

8

ওয়ালমার্টের বাজার মূলধন ছুঁলো ১ লাখ কোটি ডলার

9

সর্দি-ঠান্ডা দূর করতে আদা চা কতটা কার্যকর?

10

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

11

২৫ মার্চ সেই কাল রাত, গনহত্যা দিবস আজ

12

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

13

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

14

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

15

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে নতুন উদ্যোগ গ্রহণ

16

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

17

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

18

ফতুল্লায় ৪০০ পিস ইয়াবা মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

19

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোট

20