NNTV
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিশু কিশোরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার (৯ মে) দুপুরে বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেউলী চৌরাপাড়া এলাকার এই খালি জায়গাটি স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা এবং সাধারণ মানুষের প্রাতঃভ্রমণ ও মুক্ত বাতাস সেবনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে মনোরম ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ। 

তারা আরও বলেন, সম্প্রতি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সরকারের রোপন করা ৩শ' গাছ কেটে নদীর জায়গায় দেওয়াল নির্মাণ করে মাঠটি ঘিরে ফেলার উদ্যোগ নেয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেওয়াল দিলে শিশু ও কিশোরদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পথ রুদ্ধ হয়ে যাবে। এ ব্যাপারে  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল, নাছির হোসেন, নাজির হোসেন, মোহাম্মদ মাসুম ও আবু তাহের মিন্টু সহ আরো অনেকে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

1

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু

2

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

3

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

4

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল

5

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

6

দেশের ১৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

7

ইংল্যান্ডে ১৭ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ

8

রৌদ্রের মাঝেও বৃষ্টির সম্ভাবনা

9

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

10

আগামী শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাই

11

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

12

আজ থেকে আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

13

কক্সবাজারে বিজিবির অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার

14

নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

15

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

16

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিম

17

সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

18

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

19

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

20